শিরোনামশীর্ষ সংবাদ

ভাঙনের মুখে বন্ধ হয়ে গেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: পদ্মায় তীব্র স্রোত ও ভাঙনের মুখে বন্ধ হয়ে গেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল । বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ রোববার সকাল ১০টায় এ রুটে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয়।
আকস্মিকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয়ায় দুই ঘাটে সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে। ফেরি কর্তৃপক্ষ যানবাহনগুলোকে বিকল্প পথে চলার পরামর্শ দিয়েছে। বিআইডব্লিটিসির কর্মকর্তারা জানান, তীব্র স্রোত ও ভাঙনে দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে শনিবার সন্ধ্যায় দুটি ঘাট ভেসে গেছে। রাতভর দুটি ঘাট দিয়ে সীমিত আকারে যানবাহন পারাপার করা হচ্ছিল। কিন্তু ঘাট দুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সকাল ১০টায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ভাঙ্গনের মুখে বন্ধ হয়ে যাওয়া পাটুরিয়া ফেরিঘাট
ভাঙ্গনের মুখে বন্ধ হয়ে যাওয়া পাটুরিয়া ফেরিঘাট

ফেরি চলাচল বন্ধ হয়ে যওয়ায় দুর পাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে এখন বিকল্প পথে নদী পার হতে হচ্ছে। লঞ্চে তারাতারি নদী পার হওয়া গেলেও তীব্র স্রোতের কারনে তা ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button