বিনোদন

ভাগ্যিস ওই সময় টয়লেটে কেউ ছিল না: নুসরাত

দেখুন দেখি কী কাণ্ডটা করে বসেছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত বারুচা। বুঝতে না পেরে তিনি একেবারে ঢুকে পড়েছিলেন পুরুষদের টয়লেটে। হ্যাঁ, এ কথা কোনও গুজব কিংবা গসিপ নয় বরং সত্যি সত্যিই নাকি এমন কাণ্ড করে ফেলেছিলেন নুসরাত।
গল্পোটা হল, আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে ড্রিমগার্ল ছবিতে দেখা যাবে নুসরাতকে। আর এই ছবির প্রোমোশনে এসেই নুসরাত জানালেন এই কাণ্ডের কথা। তা ঠিক কী বললেন তিনি?
নুসরাত জানিয়েছে, এই ঘটনাটা আমি কোনও দিন ভুলব না। টয়লেটের দরজার স্পষ্টভাবে লেখা ছিল না মেয়েদের নাকি ছেলেদের টয়লেট। ব্যস, তাড়াহুড়োতে ঢুকে পড়ি।
তার কথায়, ঢুকে পড়তেই চোখে পড়ে ইউরিনাল। ব্যস, আমি বুঝে গিয়েছিলাম কত বড় ভুলটা করে বসেছি।
নুসরাত আরও বলেন, ভাগ্যিস ওই সময় টয়লেটে কেউ ছিল না। থাকলে কী যে হতো, কী যে ভাবত কে জানে? এখন ওই ঘটনার কথা শুনলে খুব হাসি পায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button