বিনোদন

ভাইরাল ভিডিও : ঢিংচ্যাকে মেতেছে নেট দুনিয়া!

 আসল নাম পূজা জৈন। কিন্তু নেট দুনিয়ায় তাঁর পরিচিতি ঢিংচ্যাক পূজা নামে। এরই মধ্যে গান গেয়ে নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের মধ্যে শিহরণ জাগিয়েছেন। নতুন গানে ফের অন্তর্জাল কাঁপিয়ে দিলেন ঢিংচ্যাক পূজা।

ঢিংচ্যাকের গাওয়া গান ‘সয়াগি ওয়ালি টোপি’, ‘সেলফি ম্যায়নে লে লি আজ’, ‘খতম হো গ্যায়া আতা’ সুপার-ডুপার হিট হয়েছিল। নেট দুনিয়ায় তাঁকে নিয়ে মাতামাতির শেষ নেই। তাঁর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা চার লাখ ৭৭ হাজারের বেশি।

দেখুন ভিডিওটি :

গত ২৫ জুলাই এই র‍্যাপার নতুন একটি গান প্রকাশ করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। আর তাতেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন পূজা। নতুন গানের নাম ‘নাচকে পাগল’। এরই মধ্যে ইউটিউবে গানটি দেখা হয়েছে ৩৪ লাখ ৬৭ হাজারের বেশিবার। অন্যরাও ইউটিউবে ছড়িয়ে দিয়েছেন গানটি। সেসবেও হাজারো দর্শক।

পূজার ‘নাচকে পাগল’ ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। গানে চমকের ছড়াছড়ি। গানের মাধ্যমে পূজা বলেছেন, ‘পাগল হয়ে নাচো আর নেচে নেচে পাগল হয়ে যাও।’ সুইমিংপুলের লম্ফঝম্ফও রয়েছে। তিন তরুণীর জিম পোশাক পরা নাচে মাতাল দর্শক। সূত্র : আনন্দবাজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button