আইন আদালত

ভবন ভাঙতে বিজিএমইএকে শেষবারের মতো ৭ মাস সময়

বহুতল ভবন ভাঙার জন্য বিজিএমইএকে সর্বশেষ আরও ৭ মাস সময় দিয়েছেন উচ্চ আদালত। রোববার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
আদেশে প্রথমদিকে ৬ মাস সময় দেয়া হলেও পরবর্তীতে তা ৭ মাস করা হয়। আদেশে আদালত বলেন- শেষবারের মতো এ সময় দেয়া হলো।বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হাসেইন হায়দার।
গত আগস্ট মাসে বিজিএমইএ কর্তৃপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। এদিন রাজউকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে বিজিএমইর পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী।
এর আগে গত ৯ মার্চ তিন বছর সময় চেয়ে করা আবেদন উপস্থাপন করেন বিজিএমইএর আইনজীবী কামরুল হক সিদ্দিকী। পরে আদালত এ আবেদনের শুনানির জন্য ১২ মার্চ দিন ঠিক করেন। ওইদিন ছয় মাসের সময় দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ভ
বন কর্তৃপক্ষের তিন বছর সময় চেয়ে করা আবেদনের ওপর শুনানি করে ওইদিন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বিজিএমইএ ভবন ভাঙতে ছয় মাস সময় মঞ্জুর করে আদেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button