বিনোদন

বয়ফ্রেন্ডের মৃত্যুর পর প্রকাশ্যে সঞ্জয় দত্তের মেয়ে

ইতালীয় প্রেমিকের আকস্মিক মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশালা দত্ত। গত ২ জুলাই হঠাৎই মারা যান তিনি। এরপর তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। এবার প্রকাশ্যে এলেন। জানালেন, শোক কাটিয়ে ওঠার চেষ্টা করে চলেছেন।
ত্রিশালা দত্ত বললেন, যদিও তাঁর ‘মর্মযাতনা’ রয়ে গেছে এবং প্রেমিককে খুব মনে পড়ে তাঁর, তবু চেষ্টা করছেন নিজেকে খাদের কিনার থেকে তুলে আনতে।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের সাম্প্রতিক অবস্থা জানিয়েছেন ত্রিশালা দত্ত। বললেন, গেল সপ্তাহে এক ঘনিষ্ঠ বন্ধুর বোনের বিয়েতে হাজির হয়েছিলেন তিনি। উৎসবের সাজে পোশাক পরা ছবিও শেয়ার দিয়েছেন। লিখেছেন হৃদয়ছোঁয়া নোট। বন্ধুর বোনের বিয়েতে মুখে হাসি আনার চেষ্টা করেছেন। আরো জানিয়েছেন, তাঁর বন্ধুও অপরূপ সাজে সেজেছিলেন। কনেকেও দারুণ লাগছিল।
ত্রিশালা আরো লিখেছেন, কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড মর্মযন্ত্রণায় ভুগেছেন। তবে নিজেকে সামলে নেওয়ার জোর চেষ্টা চালিয়েছেন। ‘খুব মনে পড়ছে প্রেমিককে। ওকে খুব মিস করছি। ওকে খুব ভালোবাসি আমি। আমি ওকে যতটা না আদর করতাম, তার চেয়ে অনেক আদর দিত ও আমায়,’ লেখেন ত্রিশালা।
গত ৪ জুলাই ইনস্টাগ্রামে প্রেমিকের মৃত্যুর খবর নিজেই জানান ত্রিশালা দত্ত। লেখেন আবেগঘন পোস্ট।
প্রেমিকের সঙ্গে যুগল ছবি শেয়ার করে ত্রিশালা লেখেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। আমাকে ভালোবাসার জন্য, আগলে রাখার জন্য তোমাকে ধন্যবাদ। আমার জীবনকে তুমিই সবচেয়ে আনন্দমুখর করেছিলে। তোমার দেখা পেয়ে, তোমার হতে পেরে এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মেয়ে আমি। আমার ভেতর তুমি চিরভাস্বর হয়ে থাকবে। তোমাকে ভালোবাসি। খুব মনে পড়বে তোমাকে, যত দিন না ফের আমাদের দেখা হচ্ছে। তোমার চিরদিনের, বেলা মিয়া।’
যদিও ত্রিশালার প্রেমিক সম্পর্কে খুব বেশি জানা যায় না, তবে চলতি বছরে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি প্রকাশের পর আলোচনায় আসেন দুজন। প্রেমিকের নাম উল্লেখ না করে কয়েকবার ছবি পোস্ট করেছেন তিনি। সঞ্জয় দত্ত ও তাঁর প্রয়াত প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে ত্রিশালা দত্ত। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button