খেলা
বড় লিডের পথে ইংল্যান্ড
কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় লিডের পথে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ১৭৫ রানে অল আউটই মূলত ইংল্যান্ডকে সুযোগ করে দিয়েছে বড় লিড নেয়ার।
শনিবার টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সময় বৃষ্টিতে বন্ধ হয়ে যায় ম্যাচ। বৃষ্টির আগ পর্যন্ত এক উইকেটে ৭৪ রান তুলেছে। এর ফলে তারা এখন এগিয়ে রয়েছে ২৫২ রানে।
এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৫৩ রানের জবাবে ১৭৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ইংলিশ পেসার রোলান্ড-জোনস ৫টি ও জেমস অ্যান্ডারসন ৩টি উইকেট নিয়েছেন।




