slider

বড়াইগ্রামে রাস্তা পার হতে গিয়ে মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মাজেদা বেওয়া (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। রবিবার সকাল নয়টার দিকে উপজেলা নটাবাড়িয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাজেদা উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের মৃত আকতার মন্ডলের স্ত্রী।
পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ বাড়ি থেকে রাস্তা পার হয়ে দেবরের বাড়ি যাওয়ার সময় তিরাইল দিকে থেকে বনপাড়া গামি মোটরসাইকেল ধাক্কা দিলে মাজেদা বেওয়া আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button