slider

বড়াইগ্রামে ভটভটি উল্টে নিহত ১ আহত ৮

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে গরু বোঝাই ভটভটি উল্টে চালকের মৃত্যু হয়েছে। এসময় ভটভটিতে থাকা ১৪টি গরুর নিচে চাপা পড়ে আহত হয়েছেন ৮ জন গরু ব্যবসায়ী। বৃহ¯পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার রোডের তরমুজ তেল পা¤প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৩০)। সে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের উপলশহর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। দুর্ঘটনার পর গুরুতর আহত আব্দুল কুদ্দুস (৪৫)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, সকালে গরুগুলো নিয়ে সিরাজগঞ্জের নওগাঁ হাটে যাচ্ছিলেন গরু ব্যবসায়ীরা। তরমুজ পা¤প এলাকায় ফিডার রোড থেকে মহাসড়কে উঠতে গিয়ে ভটভটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। তবে গরুগুলো অক্ষত রয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button