slider

বড়াইগ্রামে পৌর মেয়রকে সংবর্ধনা

জুয়েল রানা,বড়াইগ্রাম প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় তৃতীয় বারের জন্য মেয়র নির্বাচিত হওয়ায় মঙ্গলবার কে এম জাকির হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষক সমিতি এর আয়োজন করে। মোঃ আবু শামার সভাপতিত্ত্বে ও রেজাউল করিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেয়র কে এম জাকির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফাইজুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোনালী খানম, সাধারণ সম্পাদক আজমা খাতুন শিউলী, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আজাহার আলী, কামাল হোসেন, সহকারী শিক্ষক আব্দুল করিম, এস এম সুমন, মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানের শেষাংশে সদ্য যোগদানকৃত ৩১ জন সহকারী শিক্ষককে বরণ করে নেওয়া হয়!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button