slider

বড়াইগ্রামে কলা গাছের শহীদ মিনারে ফুল দিয়ে শিক্ষার্থীদের শ্রদ্ধা

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে শিশু নিকেতন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা নিজ হাতে কলা গাছ দিয়ে প্রতীকী শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি পু®পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানিয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্র“য়ারি) সকালে উপজেলার বড়াইগ্রামে ইউনিয়নের জালশুকা বাজার এলাকায় শিশু নিকেতন কিন্ডারগার্টেন স্কুলে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।এসময় শিশুরা নিজেদের হাতে তৈরি শহিদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী নয়ন ও রাফি বলে, আমাদের স্কুলে কোনো শহীদ মিনার নেই। তাই আমরা সবাই মিলে কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়েছি। সকালে আমরা ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি।

প্রধান শিক্ষক জনাব মো. শহিদুল ইসলাম বলেন, আমাদের স্কুলটি বেসরকারি কিন্ডারগার্টেন। প্রতিষ্ঠানের শহিদ মিনার তৈরির জায়গাহ এবং অর্থ নেই। সরকারি অনুদান পেয়ে শহীদ মিনার তৈরি করা সম্ভব। শিক্ষার্থীরা নিজেরাই কলা গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করেছে। সেখানে ফুল দিয়ে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা করে তারা।

এর আগে মাতৃভাষা দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত। এ সময় ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করে শিক্ষার্থীদের সামনে ভাষার তাৎপর্য তুলে ধরেন এবং শহিদদের আÍার মাগফিরাত কামনায় দোয়া করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button