slider

বড়াইগ্রামে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণকারী আটক

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে নানীর বাসা থেকে ফেরার পথে অষ্টম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে আঁখের জমিতে ধর্ষনের প্রধান এবং একমাত্র আসামি মোঃ নাহিদ হাসান ওরফে নাজমুল(২৬) কে আটক করেছে র‌্যাব।
সোমবার ভোররাত ৩:৩০ টার সময় কো¤পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বড়াইগ্রাম থানার মহানন্দাগাছা টানপাড়া গ্রাম থেকে ধর্ষক নাহিদ হোসেন ওরফে নাজমুলকে আটক করা হয়।
কো¤পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃফরহাদ হোসেন জানান,র্যাবের অভিযানকারী একটিদল বিশেষ তথ্যের ভিত্তিতে মামলার ২৪ ঘন্টার মধ্যে আসামিকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষনের বিষয়টি স্বীকার করেছে নাহিদ হাসান ওরফে নাজমুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button