slider
বড়াইগ্রামের একটি পৌরসভা ও দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন কাল

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আগামীকাল ২৯ ডিসেম্বর বনপাড়া পৌর সভা এবং জোয়াড়ি ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের প্রায় সকল প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন। দুপুর ২টায় উপজেলা নির্বাচন অফিস থেকে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের মাধ্যমে ইভিএমসহ নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর কাজ শুরু হয়। বনপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ ও স্বতন্ত্র সহ ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিরর পদে ৩৩ জন এবং নারী কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দিতা করছেন। এদিকে পৌর সভা ছাড়াও একই এ উপজেলার জোয়াড়ি ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৮৪ জন এবং নারী সদস্য পদে ১৯ জন প্রতিদ্বন্দিতা করছেন।




