আইন আদালতশিরোনাম

বড়পুকুরিয়ার সাবেক ৭ এমডিসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দিনাজপুরের চাঞ্চল্যকর বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় কোম্পানির সাবেক ৭ ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনাজপুর সিনিয়র স্পেশাল জজ আজিজ আহমদ ভূঁঞা মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি শেষে এই আদেশ দেন।
অভিযোগপত্রের তালিকায় রয়েছেন বড়পুকুরিয়া কয়লাখনি প্রকল্পের সাবেক ৭ জন এমডিসহ ২৩ জন আসামি। তারা হলেন- সাবেক এমডি মো. মাহবুবুর রহমান, মো. আবদুল আজিজ খান, প্রকৌশলী খুরশিদ আলম, প্রকৌশলী কামরুজ্জামান, মো. আনিসুজ্জামান, প্রকৌশলী এসএম নুরুল আওরঙ্গজেব ও প্রকৌশলী হাবিব উদ্দীন আহমেদ।
এ ছাড়া সাবেক মহাব্যবস্থাপক (জিএম) শরিফুল আলম, আবুল কাশেম প্রধানিয়া, আবু তাহের মো. নুরুজ্জামান চৌধুরী, ব্যবস্থাপক মাসুদুর রহমান হাওলাদার, আরিফুর রহমান ও সৈয়দ ইমাম হাসান, উপ-ব্যবস্থাপক খলিলুর রহমান, মোর্শেদুজ্জামান, হাবিবুর রহমান, জাহিদুর রহমান, সহকারী ব্যবস্থাপক সতেন্ত্র নাথ বর্মণ, মনিরুজ্জামান, কোল হ্যান্ডেলিং ম্যানেজমেন্টের ব্যবস্থাপক সোহেবুর রহমান, উপ-মহাব্যবস্থাপক একেএম খাদেমুল ইসলাম, ব্যবস্থাপক অশোক কুমার হাওলাদার ও উপ-মহাব্যবস্থাপক জোবায়ের আলী আসামি রয়েছেন।
মামলার এজাহারে ১৯ জন আসামি ছিল। তদন্তে ৯ জনের নাম নতুন করে যুক্ত হওয়ার পাশাপাশি তদন্তে ঘটনার সঙ্গে জড়িত না থাকায় তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন মোতাবেক ৫ কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া দেওয়া হয়েছে।
চার্জশিটে যাদের অব্যাহতি দেয়া হয়েছে তারা হলেন ব্যবস্থাপক মোশাররফ হোসেন সরকার, ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপক একরামুল হক, সাবেক ব্যবস্থাপক আব্দুল মান্নান পাটোয়ারী ও মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র সাহা।
২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ৭২৭ দশমিক ৯২ মেট্রিক টন কয়লা চুরি হয় বড়পুকুরিয়া কয়লাখনি থেকে। যার আনুমানিক মূল্য ২৪৩ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৫০১ টাকা ৮৪ পয়সা। এ ঘটনা প্রকাশ হওয়ার পর সারাদেশে তোলপাড় শুরু হয় এবং কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button