অর্থনৈতিক সংবাদশিরোনাম

ব্ল্যাংক চেকে প্রয়োজন মতো টাকা লিখে নিতে বললো বিশ্বব্যাংক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্বব্যাংক বাংলাদেশকে ব্ল্যাংক চেক দিয়ে দিয়েছে। তোমাদের প্রয়োজন মতো টাকা লিখে নাও, বলেছে সংস্থাটি। বাংলাদেশে অর্থায়নের ক্ষেত্রে আর কোনো লুকোচুরি থাকবে না।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর নিজ কার্যালয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বনের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশে প্রকল্প তৈরি ও অর্থায়নে প্রস্তুত। যত অর্থের প্রয়োজন হোক না কেন তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক। এক সময় পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে দাঁড়ালেও বর্তমানে তাদের আচরণে আমূল পরিবর্তন এসেছে।
ডেল্টাপ্ল্যান প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, নেদারল্যান্ডের পাশাপাশি ডেল্টাপ্ল্যান বাস্তবায়নে বিশ্বব্যাংক এগিয়ে আসবে। এখাতে অর্থ ও প্রকল্প বাস্তবায়নে সহায়তা দেবে তারা। ফলে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন ত্বরান্বিত হবে।
তিনি বলেন, বাংলাদেশের সড়ক উন্নয়নে যতো টাকার প্রয়োজন, ততো দেবে সংস্থাটি। সড়কে বাস-বে, সড়কের পাশে চালকদের জন্য বিশ্রামাগারসহ নানা উন্নয়নে সরকার কাজ করছে। এসব দেখে প্রশংসা করেছেন বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, বাংলাদেশের অবকাঠামোগত সুবিধাসহ আর্থিক বিষয়ে ব্যাপক উন্নত হয়েছে। নদী, পানি ও ব্লু-ইকোনোমিতে বাংলাদেশকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন, বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদসহ সংশ্লিষ্টরা।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button