ব্রুডা’র উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশনের (ব্রুডা)) উদ্যোগে রংপুরের ওরাও উপজাতির শিশুদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন করা হয়।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের ইংরেজী বিভাগের গ্যালারী রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রুডার সভাপতি রক্তিম মিলনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড.গাজী মাজহারুল আনোয়ার, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড.নজরুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আতিউর রহমান, বিভাগীয় লেখক পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক জাকির আহমদ।
এছাড়াও সার্বিক সহযোগিতা করেন গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধান ও কলা অনুষদের ডিন ড. রিষিন পরিমল চন্দ্র বর্মণ।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন ডিবেট অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রানা।
বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছন্দা সরকারের সমাপণী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




