আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ছাড়তে বলেছে হাইকমিশন

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ছাড়তে বলেছে ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশন। শুক্রবার (২৭ মাচর্জ) দুপুরে হাই কমিশনের ফেসবুক পাতায় এক বিবৃতিতে তাদের দেশ ছাড়তে বলা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে বলছি : ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারের বিমান ফ্লাইট এখনো সচল আছে। আমরা আপনাকে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি।’
করোনাভাইরাসের কারণে যুক্তরাজ্য ও চীন ছাড়া সব দেশ থেকেই বাংলাদেশে ফ্লাইট আসা বন্ধ হয়ে গেছে। ভাইরাসের বিস্তাররোধে বেশিরভাগ দেশ থেকে ফ্লাইট আসা বন্ধ করে দেয় ঢাকা কর্তৃপক্ষই।
এদিকে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে এর পরীক্ষা ও চিকিৎসা নিয়ে উদ্বেগ বেড়েছে বিদেশি নাগরিক ও কূটনীতিকদের। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়তে শুরু করেছেন তারা।
এদিকে বাংলাদেশে থাকা নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দেশে ফিরতে ইচ্ছুক আমেরিকানদের তথ্য চেয়ে বৃহস্পতিবার দূতাবাসের ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়, ‘আগামী কয়েকদিনের মধ্যে ফিরতে ইচ্ছুক মার্কিন নাগরিক ও পরিবারের সদস্যদের জন্য একটি ফ্লাইটের ব্যবস্থার করতে কাজ করছে দূতাবাস।’
তবে এখন পর্যন্ত সেই ফ্লাইটের দিন-ক্ষণ ঠিক হয়নি বলে ওই বার্তায় জানানো হয়েছে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৩ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৫ লাখ ৩১ হাজার ৮০৬ জন। এদের মধ্যে বর্তমানে ৩ লাখ ৮৩ হাজার ৭৯১ জন চিকিৎসাধীন এবং ১৯ হাজার ৩৫৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ১৫ জনের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৯৪২ জন (৮৪ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২৪ হাজার ৭৩ জন (১৬ শতাংশ) রোগী মারা গেছেন।
বাংলাদেশসহ বিশ্বের ২০০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button