বিবিধশিরোনাম

ব্রিজ থেকে ‘উধাও’ হয়ে যাচ্ছে চলন্ত বাইক ও গাড়ি! (ভিডিওসহ)

 ব্রিজের মধ্যে হঠাৎ ‘উধাও’ হয়ে যাচ্ছে চলন্ত বাইকসহ অন্য সব গাড়ি। আর এমন অপটিক্যাল ইলিউশনের ভিডিও দেখলে যে কেউ বিস্মিত হবেন, সন্দেহ নেই। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ব্রিজের ওপর দিয়ে গাড়িগুলো যেতে যেতে ঝাঁপ দিচ্ছে নদীতে। কিন্তু তারপর তাদের আর কোথাও দেখা যাচ্ছে না! কোথায় যাচ্ছে গাড়িগুলো? এ প্রশ্নেই আপাতত তোলপাড় নেট দুনিয়া। ভিডিওটি ড্যানিয়েল নামের এক ব্যক্তি তাঁর মাইক্রোব্লগিং ওয়েবসাইটে পোস্ট করেছেন।

ভিডিওটি পোস্ট করে ড্যানিয়েল জানিয়েছেন, ‘আপনারা ঠিকই দেখছেন। ট্র্যাফিক অদৃশ্য হয়ে যাচ্ছে।’ এরই মধ্যে ভিডিওটি দেখা হয়েছে ৬৩ হাজার বার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button