আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ব্রাজিলে ভয়াবহ বন্যায় ৩০ জনের প্রাণহানি

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরিয়াস প্রদেশে দুই দিনের ঝড়-বৃষ্টিতে কমপক্ষে ৩০ জন মারা গেছেন।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, এ দুর্যোগে ১৭ ব্যক্তি নিখোঁজ ও সাতজন আহত হয়েছে। একের পর এক ভূমিধস ও ভবন ধসের কারণে প্রায় সাড়ে তিন হাজার লোক ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।
বন্যার কারণে কয়েকটি মহাসড়কের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ভূমিধস ও ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বেশির ভাগ লোক মারা গেছে । এদের মধ্যে অন্তত দুই জন শিশু রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবারে বৃষ্টি বন্ধ হবে বলে আশা করা যাচ্ছে। তবে কর্তৃপক্ষ ভূমিধসের আশঙ্কার কথা জানিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button