sliderখেলাশিরোনাম

ব্রাজিলকে কাঁদিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক: বিদায় ব্রাজিল! পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হার,২০ বছরের খরা আরো দীর্ঘ হলো, টাইব্রেকারে জিতে সেমিফাইনালে ক্রোয়েশিয়া।
বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নেইমাররা।
প্রথম থেকে ব্রাজিলকে চাপে রাখার চেষ্টা করতে থাকে ক্রোয়েশিয়া। ব্রাজিলকে খেলার জন্য একটুও খোলা জায়গা দিচ্ছিল না তারা। বলের নিয়ন্ত্রণ বেশি ছিল ক্রোয়েশিয়ার পায়ে। মূলত প্রতি আক্রমণে গোলের চেষ্টা করছিল ক্রোয়েশিয়া।
অবশেষে ১০৫তম মিনিটে গোল করে হলুদ উৎসবে সমর্থকদের মাতান নেইমার।
ব্রাজিলের সুখের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১৭ মিনিটের মাথায় প্রতি আক্রমণে আসে ক্রোয়েশিয়া। সেখান থেকে পেরিসিচের পাসে বাঁ পায়ের শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ।
এ গোলের মাধ্যমেই সমতায় ফেরে ক্রোয়েশিয়া।
এর আগে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলের গোল না হওয়ায় ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত ৩০ মিনিট পায় দুই দল। মূল ও অতিরিক্ত সময় মিলে ১-১ এ ড্র হওয়ায় খেলা গড়ায় পেনাল্টিতে।
পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ক্রোয়েশিয়া। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার ম্যাচের জয়ী দল। যেই ম্যাচ মাঠে গড়াবে আজ রাত ১টায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button