slider

ব্যাডমিন্টনে জেলায় কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ৫২তম শীতকালীন আন্ত:স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪, কুমিল্লা জেলা পর্যায়ে ব্যাডমিন্টন (একক)-এ রানার্স-আপ হবার গৌরব অর্জন করেছে কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মালিহা মুক্তি। বৃহস্পতিবার প্রতিযোগিতায় রানারআপ পুরস্কার কুমিল্লা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নিকট থেকে গ্রহণ করে মালিহা। এছাড়া উপজেলায় একক এবং দ্বৈত ভাবে কফিলউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় পতিবার প্রতিযোগিতায়ে রানারআপ পুরস্কার কুমিল্লা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নিকট থেকে গ্রহণ করে মালিহা। এছাড়া উপজেলায় একক এবং দ্বৈত ভাবে কফিলউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এবং খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শীর্ষ স্থান অর্জন করে কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়। এ্যাথলেটিকস সহ মোট ১৩ টি জয় ছিনিয়ে নেয় এই প্রতিষ্ঠান। জেলা এবং উপজেলা পর্যায়ে সফলতা অর্জন করায় স্কুলের সভাপতি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বলেন, মেধা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের আরো উত্তরোত্তর সাফল্য বয়ে আনতে আমরা বিভিন্ন কলাকৌশল বের করবো ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button