
বৃহস্পতিবার রাত ৮ হইতে থেকে রাত ৯ টা পর্যন্ত ব্যাচেলদের “প্রতীকী প্রতিবাদ অবস্থান কর্মসূচি” অনুষ্ঠিত হবে। ভাড়াটিয়া পরিষদের উদ্যোগে এই কর্মসূচি নেয়া হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সম্প্রতি দেশে জঙ্গি উত্থানের অভিযোগে ঢাকা-চট্টগ্রাম সহ সারদেশের ব্যাচেলরদের উপর নেমে এসেছে সীমাহীন ভোগান্তি। একদিকে পেশাজীবি-শ্রমজীবি-শিক্ষার্থী ব্যাচেলরদের নতুন বাসা পেতে ভোগান্তি, পুরোনো বাসায় বাড়িওয়ালার অত্যাচার ও সামনের মাস থেকে বাসা ছেড়ে দেয়ার নোটিশ এবং নানা রকম পুলিশী হয়রানিতে ব্যাচেলররা আজ দিশেহারা। আর এ অবস্থায় সাম্প্রতিক জঙ্গি উত্থানে ব্যাচেলরসহ ভাড়াটিয়াদের আবাসনে বাড়িভাড়া পেতে ভোগান্তি, বাড়িওয়ালাদের নির্যাতন ও পুলিশী হয়রানির প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে তারা।




