sliderস্থানিয়

বোয়ালমারী’র পত্রিকা বিক্রেতা আব্দুল গফফার শেখ আর নেই

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের বাসিন্দা জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকা বিক্রেতা মো. আব্দুল গফফার শেখ (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গত রবিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। দীর্ঘদিন তিনি কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে ও চার ছেলেসহ অসংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন ।

রবিবার বাদ আসর স্থানীয় চাপলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে ছোলনা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুমের জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মীসহ অসংখ্য মানুষকে অংশ নিতে দেখা গেছে। জানা যায়, আব্দুল গফফার শেখ কখনো কবিতা আবৃতি বা কখনো গানের সুরে বিভিন্ন জাতীয় দৈনিক এবং স্থানীয় পত্রিকা বিক্রি করে সংসার চালাতেন। দীর্ঘ কয়েক মাস তিনি নানা জঠিল রোগে ভুগছিলেন।

দৈনিক পত্রিকার পরিবেশক এম এম জামান জানান, প্রতিদিন গফফার শেখ জাতীয় ও স্থানীয় পত্রিকা নিয়ে যাত্রীবাহী পরিবহন, বোয়ালমারী পৌর বাজার ও সাতৈর বাজারে কবিতা আবৃতি এবং গানের ছন্দে বিক্রি করতেন। এজন্য তিনি কবি হিসেবেও পরিচিত ছিলেন। দীর্ঘ কয়েক মাস তিনি অসুস্থ্য হয়ে পড়েন। গত শুক্রবার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। রবিবার সকালে নিজ বাড়িতে মারা যান তিনি। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button