slider

বোয়ালমারীর দুর্ধর্ষ সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীর দুর্ধর্ষ সিমুল ডাকাতকে ঢাকা জেলার ধামরাই থানার সিমা সিনেমা হলের পিছন থেকে গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ। সিমুল ডাকাত বোয়ালমারী উপজেলার মুরাইল গ্রামের বাসিন্দা।

তার নামে ফরিদপুর কোতোয়ালী থানায় ২০২২ সালের একটি ডাকাতি মামলায় ২ বছরের সাজা রয়েছে। মামলা নম্বর ২০। এ ছাড়া বোয়ালমারী থানার ২০২০ সালের, বোয়ালমারী থানার ২০২১ সালের, ফরিদপুর কোতোয়ালী থানার ২০২১ সালের, কোতোয়ালী থানার ২০২০ সালের, মধুখালী থানার ২০২২ সালের মোট আরো ৫টি জিআর মামলায় ওয়ারেন্ট রয়েছে এবং কুমার খালী একটি গরু চুরি মামলা রয়েছে। ওই মামলায় সে কারাভোগ করে।

এসআই মামুন ইসলাম জানান, দুর্ধর্ষ সিমুল ডাকাতের নামে বিভিন্ন থানায় মোট জিআর ৬ টি ডাকাতি মামলায় ওয়ারেন্ট রয়েছে। ৬টির মধ্যে একটি মামলায় দুই বছরের সাজা রয়েছে।
সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩ টার দিকে আমি আরো দুই অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ঢাকা জেলার ধামরাই থানার সিমা সিনেমা হলের পিছ থেকে গ্রেপ্তার করেছি।

থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, ডাকাত সিমুল মোল্যাকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button