sliderস্থানিয়

বোয়ালমারীতে ৪৫ হাজার মিটার চায়না দুয়ারি জাল ধ্বংস

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১৫ আর.ই ব্যাটালিয়ান (রিভারাইন ইন্জিনিয়ার ব্যাটালিয়ন) ক্যাপ্টেন মাহফুজের নেতৃত্বে সোমবার (২৩ সেপ্টেম্বর) বোয়ালমারী বাজার, ময়েনদিয়া বাজার, সহস্রাইল বাজার, রুপাপাত বাজারসহ বোয়ালমারী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৪৫০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন। জব্দকৃত জাল বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা লিয়াকত হোসেনসহ সেনাবাহিনীর সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button