slider

বোয়ালমারীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ইমারত মন্ডলকে (৩৫) গ্রেপ্তার করেছেন। ইমরাত মন্ডল পৌরসভার কামারগ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার (১৮ মে) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এএসআই মনির হোসাইন জানান, ইমরাত মন্ডলের নামে ২০১৯ সালে আদালতে টাকা সংক্রান্ত একটি মামলা হয়। ওই মামলায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৩৬৬৮৬ টাকা অর্থ দন্ড করেন।
সাজার পর সে পলাতক ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বোয়ালমারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ইমারত মন্ডলকে বৃহস্পতিবার সকালে বোয়ালমারী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবারই ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button