বোয়ালমারীতে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার (১১ মার্চ) বিকেলে যুব সমাজের উদ্যোগে ভবিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহন করেন বড়গা গ্রামের হাবিবুর রহমান ও তামারহাজী গ্রামের আরমান। দুই দলের মধ্যে হাবিবুর রহমানের দল বিজয়ী হন। বিজয়ীদের প্রথম পুরুস্কার দেয়া হয় ২৩ ইঞ্চি কালার টেলিভিশন।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রান্ত সিদ্দিকী। অনুষ্ঠানের রেফারির দায়িত্ব পালন করেন শেখ গোলাম মোস্তফা, সহকারী রেফারি মো. শাহিদ মোল্যা।



