slider

বোয়ালমারীতে বিষ পান করার ৮ দিন পর যুবকের মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিষ পান করার ৮ দিন পর মঙ্গলবার (৩০ জানুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে মধ্য বয়াসী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম রাজিব শেখ (৩৪)। সে উপজেলার শেখর গ্রামের আবেদ শেখের ছেলে। পুলিশ খবর পেয়ে বুধবার সকালে লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

থানা সূত্রে জানা যায়, রাজিব শেখ কিডনি ও লিবার রোগে ভুগছিল। গত ২৩ জানুয়ারী বিকেলে বাড়ির দক্ষিণ পার্শ্বের মাঠে গিয়ে ঘাস মারা টাক নামক বিষ পান করে বাড়িতে আসে। তার মুখ দিয়ে সাদা ফেনা বাহির হতে দেখে বাড়ির লোকজন তার মুখে বিষের গন্ধ পায়। এ সময় পরিবারের লোকজন তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গত ২৬ জানুয়ারী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসা নেওয়ার পর রাজিব শেখ কিছুটা সুস্থ্য হলে ২৯ জানয়ারী তাকে বাড়িতে নিয়ে আসে।
বুধবার রাতে তার মৃত্যু হয়।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই মাসুদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button