slider

বোয়ালমারীতে জাতীয় ভোটার দিবস উদযাপন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদ্যাপন করা হয়েছে।

এ উপলক্ষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। এ ছাড়াও উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে শনিবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া । অন্যান্য বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মহাম্মদ আদিল , উপজেলা শিক্ষা কর্মকর্তা মো আবু আহাদ মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা জসিমউদদীন প্রমুখ।

দিবসের কর্মসূচি অংশ হিসেবে নতুন ভোটারদের নিবন্ধন করাসহ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ব্যাপক আলোকসজ্জা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button