বোয়ালমারীতে চাহিদার চেয়ে কম বই এসেছে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চাহিদার চেয়ে ৮৬ হাজার নতুন বই কম এসেছে। কম আসার জন্য ৮ম, ৯ম শ্রেণীর কিছু শিক্ষার্থীদের কয়েক বিষয় বই দেওয়া হয়েছে। অপরদিকে দাখিল মাদরাসার ৬ষ্ঠ ও ৯ম শ্রেণীতে শুধুমাত্র সাইন্সের বই এসেছে। বাকি সব বিষয় এখন পর্যন্ত আসে নাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলায় মোট মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ২৬টি, মাদরাসা রয়েছে ১৭টি। ২০২৩ সালে মোট বইয়ের চাহিদা পাঠানো হয়েছে ২ লক্ষ ৮০ হাজার। বই উৎসবের দ্বিতীয় সোমবার বিকেলে পর্যন্ত চাহিদার মধ্যে মোট বই এসেছে ১ লক্ষ ৯৪ হাজার। বাকি রয়েছে ৮৬ হাজার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, জানুয়ারীর ১তারিখে উপজেলার প্রতিটি বিদ্যালয় ও মাদরাসায় বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। চাহিদার চেয়ে ৮৬ হাজার বই কম আসলেও দুই এক দিনের মধ্যে বাকি বই চলে আসবে।




