slider

বোয়ালমারীতে কম্বল বিতরণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে অসহায় হত দরিদ্রদের মাঝে পাঁচশতাধিক কম্বল বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ও হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া নিজ বাড়িতে এ কম্বল বিতরণ করা হয়।

ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আছাদুজ্জামান মিন্টু, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, চতুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম,
বোয়ালমারী ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর, অধ্যাপক মিনু রাণী সাহা, ডা. দিলীপ রায়ের সহধর্মিনী ডা. অঞ্জলী রায়, ভাই হারাণ রায়, বাবলু রায়, আ’লীগ নেতা বাবলু শরীফ, ডা. সঞ্জীব দাস, ডা. প্রীতি রঞ্জন রায় প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button