slider

বোয়ালমারীতে ইয়াবা সহ আটক ৩

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রাম এলাকা থেকে সাড়ে ৫শ’ পিস ইয়াবা বড়িসহ লিয়াকত শেখ (২৩), আব্দুর রহমান (৩৫), দোলা আক্তার সুইটিকে (২৫) আটক করেছে ফরিদপুর জেলা গোয়ান্দা পুলিশ। আটকৃত আব্দুর রহমান মধুখালী উপজেলার মেছেরদিয়া গ্রামের বাসিন্দা। দোলা আক্তার সুইটি একই গ্রামের রুবেল শেখের স্ত্রী, লিয়াকতের বাড়ি বনমালিদিয়া।

আটকের ঘটনায় জেলা গোয়ান্দা পুলিশের এসআই মো. হান্নান মিয়া বাদি হয়ে বোয়ালমারী থানায় (১২ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ৯।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামে চুন্নু মোল্যার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে সাড়ে ৫শ’ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন।

থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ফরিদপুর জেলা গোয়ান্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে সাড়ে ৫শ’ পিস ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেন। আটকের ঘটনায় শুক্রবার গোয়ান্দা পুলিশের এসআই মো. হান্নান মিয়া বাদি হয়ে মামলা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button