slider

বোয়ালমারীতে ইয়াবা ও গাঁজাসহ কারবারি আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত বাজার থেকে ২৭ পিস ইয়াবা বড়ি ও ৬০ গ্রাম গাজাঁসহ মিজানুর রহমান মিদু (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. কবির হোসেন। আটকৃত মাদক কারবারি রুপাপাত গ্রামের হারুন শেখের ছেলে। এ ঘটনায় এসআই কবির হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার (২৯ জুন) মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ২২।

এসআই কবির হোসেন জানান, মিজানুর রহমান মিদু একজন মাদক কারবারি। সে মাদক খায় এবং বেঁচাকেনা করে। গত বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রুপাপাত বাজার থেকে তাকে আটক করি। আটকের পর তার কাছ থেকে ২৭ পিস ইয়াবা বড়ি ও ৬০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। আটকৃতকে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button