বোয়ালমারীতে অবৈধ সীসা কারখানা ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এ সময় সীসা কারখানা মালিক হিরু মুন্সিকে ১ লাখ টাকা জরিমানা ও অবৈধ কারখানাটি সীলগালা করে বন্ধ রাখতে নির্দেশনা দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
(৫ মার্চ) মঙ্গলবার দুপুর ১.৩০টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদের সামনে জয়নগর বটতলা এলাকায় হিরু মুন্সির সীসা কারখানায় এ অভিযান চালানো হয়।
আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান । আদালতকে সহযোগিতা করেন বোয়ালমারী থানা পুলিশ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, অবৈধ ভাবে পুরাতন ব্যাটারি ভেঙে সীসা তৈরি করায় জনৈক হিরু মুন্সির ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশোধিত ২০০৬ এর ৬ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




