slider

বোয়ালমারীতে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরে বোয়ালমারীতে অবৈধ আগ্নেয়াস্ত্র, ইয়াবাসহ একাধিক মামলার আসামি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মানোয়ার শিকদার। সে উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের সোরহাব শিকদারের ছেলে। বোয়ালমারী থানাসহ আসপাশের থানায় তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ডহর নগর ফাঁড়ি পুলিশ এর উপপরিদর্শক কবির হোসেনের নেতৃত্বে ফাঁড়ি পুলিশের একটি দল রূপাপাত দক্ষিণপাড়া উকিল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মানোয়ার শিকদারকে আটক করে।

এ সময় তার কাছ থেকে একটি লোহার তৈরী দেশীয় ওয়ান শুটার গান, ১টি রামদাসহ ৮৩ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় বাড়িওয়ালা উকিল হোসেনসহ বেশ কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত মানোয়ার শিকদারকে রাতেই বোয়ালমারী থানায় হস্তান্তর করে ফাঁড়ির পুলিশ। অস্ত্র ও ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কবির হোসেন বাদি হয়ে মামলা করেছেন।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন – আটক মানোয়ার শিকদার চিহ্নিত মাদক কারবারি তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, দীর্ঘদিন যাবত তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ। তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক তাকে গ্রেপ্তার করছে পুলিশ। অস্ত্র ও ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button