খেলা
বোলারদের সুবিধা করে দিল আইসিসি

ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই পরিবর্তনের ফলে সুবিধা পাবে বোলাররা।
ডিআরএস নিয়ে পূর্বের নিয়ম ছিলো, ‘বল অর্ধেক বরাবর না থেকে স্টাম্পে আঘাত করলেও, তা আউট দিতেন না আম্পায়াররা। রায়টি ব্যাটসম্যানদের পক্ষে দিতেন আম্পায়াররা। তবে এবার রায়টি বোলারদের পক্ষেই যাবে। স্টাম্প বরাবর বল থাকলেই ব্যাটসম্যানকে এলবিডব্লু আউট ঘোষণা করবেন আম্পায়াররা।’
বোলারদের সুবিধার কথা চিন্তা করেই এমন সিদ্বান্ত নিয়েছে আইসিসি। এ ব্যাপারে আইসিসি থেকে জানানো হয়, ‘বোলাদের জন্য নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগামী অক্টোবর থেকে এ নতুন নিয়ম কার্যকর হবে।’
চলতি বছরের পহেলা অক্টোবর থেকে ডিআরএস-এর নতুন এই নিয়ম চালু হবে।




