sliderস্থানিয়

বোয়ালমারী প্রেসক্লাবের কমিটি সভাপতি রেজাউল সাধারণ সম্পাদক মুহব্বাত জান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় আল হেলাল স্কয়ার অফিসে ২০২৫-২৬ অর্থ বছরের ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি করা হয় সাপ্তাহিক আল হেলাল পত্রিকার সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মো: রিজাউল হক, সহ-সভাপতি দৈনিক সময়ের প্রত্যাশার সম্পাদক মুরসিদ আহমেদ সিকদার লিটু, দৈনিক কালের কন্ঠের ফরিদপুর জেলা প্রতিনিধি এম এম নুর ইসলাম, সাধারণ সম্পাদক মো: মুহব্বাত জান চৌধুরী

প্রতিনিধি যমুনা টেলিভিশন ও দৈনিক মানবকণ্ঠ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি একেএম রেজাউল করিম, অর্থ সম্পাদক দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি এম এম জামান, দপ্তর সম্পাদক দৈনিক আমার সংবাদ প্রতিনিধি তৈয়বুর রহমান কিশোর, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি এরশাদ সাগর।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি অধ্যাক্ষ লিয়াকত হোসেন লিটন, আজকের প্রত্যাশার প্রতিনিধি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, ডেইলি নিউ নেশন প্রতিনিধি রাসেল আহমেদ, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি কামরুল সিকদার, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ও বার্তা সম্পাদক সাপ্তাহিক আল হেলাল নাজমুল হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button