বোয়ালমারীতে মোটরসাইকেল চালকের আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের সূর্যোগ গ্রামে এক মোটরসাইকেল চালক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ওই চালকের নাম সোহেল মিয়া (৩৫)। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতো। পুলিশ বুধবার সকালে (১০ জুলাই) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় ওই চালকের ভাই ইউডি মামলা করেছে। মামলা নাম্বার ১১। ওই চালক বিয়ের পর থেকেই তার স্ত্রীকে নিয়ে সূর্যোগ গ্রামে শ্বশুরবাড়ি থাকতো। তার এক ছেলে এক মেয়ে।
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে ওই চালক তার স্ত্রী সন্তানদের মারধর করে। মার ধরের পর তার স্ত্রী ফাতেমা বেগম বাচ্চাদের নিয়ে বাড়ির পাশের প্রতিবেশী খোকন মিয়ার বাড়িতে রাতে থাকে। বাড়িতে একা ঘুমাই ওই চালক। ওই রাতে সোহেল ওড়না দিয়ে নিজের শোয়ার ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস নেই। ভোরে সোহেলের ছেলে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরে জানালা দিয়ে দেখে তার বাবা ফ্যানের সাথে ঝুলছে। পরে লোকজনকে ডাক দেয়। ডহননগর পুলিশ ময়না তদন্ত কেন্দ্রকে জানালে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা ডহননগর পুলিশ ময়না তদন্ত কেন্দ্রের এসআই আসলাম উদ্দিন বলেন, আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার ঘটনায় ইউটি মামলা হয়েছে।



