sliderস্থানিয়

বোয়ালমারীতে মাদক সেবন কালে যুবক গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত থেকে মাদক সেবন কালে রফিকুল ইসলাম(৩১) নামে এক যুবলীগ সমর্থককে গ্রেপ্তার করেছে ডহরনগর ফাঁড়ি পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত গভীর রাতে রুপাপাত বাজারস্ত খালাসী ভবনের দ্বিতীয় তলায় এনামুল শেখের এনজিও অফিসে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের হায়াত আলীর ছেলে।

এসময় তার কাছ থেকে ৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডহরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসূদন পাণ্ডে জানান, মাদক নির্মূলে ডহরনগর পুলিশ ফাঁড়ি সবসময় সচেষ্ট। খবর পেয়ে মাদকসহ রফিকুলকে গ্রেপ্তার করে বোয়ালমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তার রফিকুলের নামে একটি মাদক মামলা দায়ের হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button