
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের ২
নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মনজুরুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আলফাডাঙ্গা বিস্ফোরক মামলায় মঙ্গলবার (২৪ জুন) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযানে বোয়ালমারী থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে আলফাডাঙ্গা থানায় নিয়ে যায়।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মনজুরুল ইসলামকে বোয়ালমরী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযানে বোয়ালমারী থানার সামনে থেকে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করে আলফাডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়। তাকে মঙ্গলবার আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।




