sliderস্থানিয়

বোয়ালমারীতে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে জীবন নাশের হুমকি, থানায় অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের পুতুমদিপাড়া গ্রামে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে এক গৃহবধূকে ও তার ৭ বছরের ছেলেকে জীবন নাশের হুমকি দিচ্ছে বিমল মন্ডল ওরফে বাগান মাস্টার (৬২)। এর আগে গত ১৭ জুন একই গ্রামের তৃপ্তি রায় (২৮) বাদি হয়ে স্থানীয় থানায় বাগান মাস্টারের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগ দেন। অভিযোগটি বর্তমানে তদন্তধীন রয়েছে বলে জানা গেছে। 

বিমল মন্ডল ওরফে বাগান ভাবখণ্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে কয়েক বছর আগে অবসরে যান।

অভিযোগ সূত্রে ও বৃহস্পতিবারের সন্ধ্যায় সরজমিনে গিয়ে জানা যায়, ২০১২ সালে তৃপ্তি রায়ের বিয়ে হয় রাজবাড়ী সদরে। তার স্বামী সুশান্ত মন্ডল তাকে মারধর করলে ২০১৮ সালে সে বাবার বাড়িতে চলে আসে। তার ৭ বছরের শংকর মন্ডল নামের একটি ছেলে রয়েছে। ২০২১ সালে আদালতে তৃপ্তি রায় তার স্বামী সহ তার স্বামীর পরিবারের কয়েকজনের নামে মামলা করে। 

মামলর পর থেকে বাগান মাস্টার ওই গৃহবধূরকে বিভিন্ন লোভ লালসা দিয়ে শারীরিক সম্পর্ক গড়তে চায়। ওই গৃহবধূ রাজি না হওয়ায় বিভিন্ন সময় বাগান মাস্টার তার(গৃহবধূর) গায়ে হাত দেওয়ার চেষ্টা করে এবং কুপ্রাস্তাব সহ ভয়ভীতি দেয়। 

চলতি মাসের ৩ জুন সকাল সাড়ে ১০ টার দিকে বাগান মাস্টার ওই গৃহবধূর বাড়িতে গিয়ে ঘরে ঢুকে ফাঁকা পেয়ে তার বুকে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হলে তাকে জীবন নাশের হুমকি দেয়। 

ঘটনা সত্য বলে ওই এলাকার আকাশ বিশ্বাস, বাবলু বাইন, ইউনুচ ফকির সহ অনেকে জানান।

ওই গৃহবধূ তৃপ্তি রায় বলেন, ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে প্রতিবেশি বাগান মাস্টার আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বাগান মাস্টার আমাকে কুপ্রাস্তাবসহ নানা ধরণের লোভ লালসা দিয়ে তার রক্ষিতা হিসেবে রাখতে চায়। তার জন্য আমি বাড়ি থেকে বের হতে পারি না। 

বাগান মাস্টারের 01745941586 ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে কল না ধরাই  তার বক্তব্য দেওয়া সম্ভব হলো না।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব মিয়া বলেন, ১৮ জুন অভিযোগ তদন্তে গেছিলাম। তদন্ত করে আসা হয়েছে। অভিযোগকারীকে থানায় আসতে বলেছি।  

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button