sliderস্থানিয়

বোয়ালমারীতে কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কুৃমার নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী মাছের পোনা অবমুক্ত করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দের ১৪০ কেজি পাপতা, টেংরা ও শিং মাছের পোনা উপজেলার কানখরদী কুমার নদী ও তেলজুড়ী বাজার সংলগ্ন কুমার নদীতে ছাড়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল আবরার, লিয়াকত আলী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button