আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বোনের হাতে অনেক ক্ষমতা ছেড়ে দিয়েছেন কিম জং উন

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব তার বোন কিম ইয়ো জংয়ের হাতে তুলে দিয়েছেন।
রাজধানী সিউলে দেশের পার্লামেন্টে এক শুনানিতে গোয়েন্দা সংস্থার নতুন প্রধান বলেন, কিম ইয়ো জং জাতীয় নিরাপত্তা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি বলেন, কিম ইয়ো জং এখন উত্তর কোরিয়ার জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব ছাড়াও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত নীতির প্রধান নির্ধারক।
‘কিম ইয়ো জং এখন প্রকৃতপক্ষে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি।’
বলা হয়েছে, নিজের বোন ছাড়াও বেশ কিছু ক্ষমতা ঘনিষ্ঠ কিছু সহযোগীর হাতেও তুলে দিয়েছেন কিম জং উন। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধান বলেন, এখনও সামগ্রিক ক্ষমতার শীর্ষে রয়েছেন তিনি।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মনে করছে, জাতীয় বিভিন্ন নীতির ব্যর্থতার দায় শুধু যেন তার ঘাড়েই না আসে সে কারণেই হয়ত ক্ষমতা কিছুটা ভাগাভাগি করছেন উত্তর কোরিয়ার নেতা।
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button