sliderশিরোনামসুস্থ থাকুন

বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, মৃত্যু ১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।

তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৭ জন।

এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরো ১০৪ জন রোগী।

চলতি বছরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৭ জনের। এদের মধ্যে পুরুষ ৪৯ দশমিক ১০ শতাংশ এবং নারী ৫০ দশমিক ৯০ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৫১৭ জন।

এর মধ্যে পুরুষ ৬১ দশমিক ১০ শতাংশ ও নারী ৩৮ দশমিক ৯০ শতাংশ।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button