শিক্ষা

বেরোবি সাংবাদিক সমিতির সাথে হল প্রশাসনের মতবিনিময়

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছে বিশ^বিদ্যালয় শহীদ মুখতার ইলাহী হল প্রশাসন।
রবিবার রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলের অফিসকক্ষে হল প্রশাসনের আমন্ত্রনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খাবারের মান বাড়ানোর লক্ষে মিল পদ্ধতির পরিবর্তে ডাইনিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে হলের প্রভোস্ট বডি।
হলের প্রভোসট শফিক আশরাফ বলেন, আসন্ন দূর্গা পূজার ছুটির পরেই হলে এই ডাইনিং ব্যাস্থা চালু করা হবে। ইতোমধ্যে অভিজ্ঞ ডাইনিং ব্যাবস্থাপনা প্রতিষ্ঠানের সাথে ছয় মাসের চুক্তির সিদ্ধান্ত নিয়েছি। চুক্তি অনুযায়ী সকালে ১০ টাকা, দুপুরে ২৫ টাকা এবং রাতে ২০ টাকা দিয়ে আবাসিক শিক্ষার্থীর বাইরেও বিশ্ববিদ্যালয়ের যেকোন শিক্ষার্থীরা খেতে পারবে। সেখানে মানসম্মত খাবার পরিবেশন করা হবে।
এছাড়াও হলের নামাজ কক্ষ ও রিডিং রুমের সরঞ্জামাদি বৃদ্ধি করা হবে। পানির সুষ্ঠু সরবরাহ নিশ্চিত ও টয়লেটে ইলইডি লাইট লাগানো হচ্ছে। শিক্ষার্থীদের সুবিধার্থে লন্ড্রি সুবিধা ও দোকান স্থাপনের সিদ্ধান্ত ও নেওয়া হচ্ছে। আর যারা অবৈধভাবে হলে অবস্থান করছে তাদের সাথে আলোচনা করে সমাধান করা হবে।
উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর থেকে ১৬ নভেম্বর নতুন করে শহীদ মুখতার ইলাহী হলে শিক্ষার্থী উঠানোর জন্য আবেদন গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button