শিক্ষা
বেরোবির শিক্ষক উমর ফারুকের ব্যাজস্তুতি’র প্রকাশ শুক্রবার

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক উমর ফারুকের লেখা ৩য় গ্রন্থ ‘ব্যাজস্তুতি’ প্রকাশ হতে যাচ্ছে আগামীকাল।
সকাল ১০ টায় রংপুরের আরসিসিআই অডিটরিয়ামে এই প্রাকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
লেখক ও গবেষক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ আলীম উদ্দীন এবং অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, প্রকাশনা অনুষ্ঠানে গ্রন্থ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।




