শিক্ষা

বেরোবি’র মেধাবী শিক্ষার্থী তাওহীদ হাসান আর নেই

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৯ম ব্যাচের মার্কেটিং বিভাগের মেধাবী শিক্ষার্থী তাওহীদ হাসান আর নেই। চলে গেছেন না ফেরার দেশে। শনিবার সকাল ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাওহীদ হাসানের গ্রামের বাড়ি নীলফামারির সৈয়দপুর বাস স্ট্যান্ড সংলগ্ন। তাওহীদ আজ সকালে বিশ^বিদ্যালয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এসময় তার খারাপ অনুভূত হলে বাসার লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তাঁর এই অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বন্ধু-বান্ধব সকলেই তার পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button