শিক্ষা

বেরোবিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

বেরোবি সংবাদদাতাঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করণসহ ক্যাম্পাসে শোক র‌্যালি করা হয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্ত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে বিশ^বিদ্যালয় প্রশাসন। এসময় গভীর শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে স্মরণ করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে । পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে একে একে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শিক্ষকদের বিভিন্ন সংগঠন, বঙ্গবন্ধু পরিষদ, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি, কর্মকর্তা এ্যাসোসিয়েশন এবং বিভিন্ন বিভাগ ও দপ্তর।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এর সভাপতিত্বে বিশ^বিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তারা শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এ দিনে বাঙ্গালী হারায় স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানকে। এদিন ভোরবেলা বিপথগামী কিছু সেনা সদস্য ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। বাঙ্গালী জাতির ললাটে এঁটে দেয় কলঙ্কের তিলক। যে কলঙ্ক থেকে দেশ ও জাতি আজও মুক্ত হতে পারেনি। কারণ বঙ্গবন্ধুর হত্যার বিচারের রায় আংশিক কার্যকর হয়েছে। এখনো ফাঁসি দন্ডিত হওয়া কয়েকজন খুনি বিদেশে পালিয়ে রয়েছে। তাদেরকে অতিসত্ত্বর দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার আহ্বান জানানো হয়। আলোচনাসভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button