বেরোবিতে দুই দিন ব্যাপী “বাংলাদেশে সক্রিয় সাংবাদিকতা”শীর্ষক কর্মশালা শুরু

বেরোবি প্রতিনিধি:ঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের আয়োজনে দুই দিন ব্যাপী “বাংলাদেশে সক্রিয় সাংবাদিকতা”শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। ৬ আগস্ট রবিবার বেলা ১২টায় প্রথমদিনের মতো কর্মশালায়টি শুরু হয়ে আগামী ৭ তারিখ পযর্ন্ত চলবে।
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক ও বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও। এছাড়া কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম
কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে ছিলেন “দি এশিয়ান এইজ” এর কনসালটেন্ট এডিটর মোস্তফা কামাল মজুমদার।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, বেরোবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ কর্মশালা উল্লেখ করে উপাচার্য বলেন এসকল কর্মশালা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।




