শিক্ষা

বেরোবিতে তিন দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বেরোবি প্রতিনিধি: নিজস্ব বিভাগের শিক্ষককে বিভাগীয় প্রধান নিয়োগ, শিক্ষকদের উদ্দেশ্যগত হয়রানী বন্ধ এবং সেশনজট ও আনুষঙ্গিক জটিলতা নিরসনসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। লোক-প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পোমেল বড়ুয়ার সঞ্চালনায় মাববন্ধনে বক্তব্য রাখেন, উক্ত বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান, সৌরভ সরকার, মাহফুজুল ইসলাম বকুল, রতন, ফেরদৌস হাসান ফিরোজ , সেলিম হোসেন, জাকারিয়া জাকির প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, অজ্ঞাত কারণে লোকপ্রশাসন বিভাগে যোগ্যতাসম্পন্ন শিক্ষক থাকা সত্তে¡ও বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হচ্ছে না। যার কারণে স্থবির হয়ে পড়েছে বিভাগটি। উপাচার্য নিজেই উক্ত বিভাগের বিভাগীয় প্রধান হওয়ায় যে কোন ধরনের সিদ্ধান্ত এমনকি প্রত্যয়নপত্রের একটি স্বাক্ষর করতে ১৫/২০ দিন অপেক্ষা করতে হচ্ছে। কিছু কিছু সময় একমাস অপেক্ষা করেও স্বাক্ষর নেওয়া হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। তাই অতিদ্রæত লোক-প্রশাসন বিভাগের নিজস্ব শিক্ষককে বিভাগীয় প্রধান নিয়োগ দিতে হবে। এছাড়াও শর্ত পূরণ করার পরেও নানান অযুহাতে বিভাগের শিক্ষকদের প্রমোশন আটকে দেওয়া হয়েছে, যা অমানবিক। এমনকি এক শিক্ষকের স্থায়ীকরণ নিয়ে ষড়যন্ত্র করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাকে হয়রানি করা হচ্ছে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তাদের যৌক্তিক অধিকারগুলো অনতিবিলম্বে ফিরিয়ে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আনার আহবান জানায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে।
এছাড়াও শ্রেণী কক্ষ সংকট, শিক্ষক সংকট ও আনুষঙ্গিক প্রয়োজনীয় দাবীর বিষয়ে কোন কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় সেশনজট নিরসন তো দূরের কথা আরও বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। অতিদ্রæত তিন দফা দাবী পুরণ করা না হলে আবারো আন্দোলন করার হুশিয়ারী দেন তারা।
মানববন্ধন শেষে উপাচার্যের পক্ষ থেকে আগামী বছরের জানুয়ারী থেকে ঐ বিভাগ থেকে বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা শুধু একটি দাবীর পক্ষে আশ্বাসের বিরোধিতা করে বলেন, আমাদের তিনটি দাবীই পুরণ করতে হবে। তিনটি দাবী পূরণ না করা পর্যন্ত আমরা আন্দোলন বন্ধ করবো না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button