শিক্ষা

বেরোবিতে গণস্বাক্ষর কর্মসূচি

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ এর নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামকরণের প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার সকাল দশটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দেবদারু চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে নামকরণের প্রতিবাদে প্রায় ৪ হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী বাংলা বিভাগের শিক্ষার্থী জামিউল রাব্বি বলেন, ‘কোনো এলাকার নামে বিশ্ববিদ্যালয় বলতে তো সেই এলাকার সরকারী বিশ্ববিদ্যালয়কে বোঝায়। সুতারাং রংপুর বিশ্ববিদ্যালয় নামে যদি কোন বিশ্ববিদ্যালয় হয় তবে নিঃসন্দেহে সেটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হতে হবে।’
অংশগ্রহনকারী শিক্ষার্থীরা আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করেছিল। এখনও অনেকেই এই বিশ্ববিদ্যালয়কে রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে জানেন। এখন রংপুর বিশ্ববিদ্যালয় নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে জনমনে বিভ্রান্তি ছড়াবে।
শিক্ষার্থীরা জানায়, সোমবার একই দাবিতে তারা মানববন্ধন করবে। দাবি আদায় না হলে মানববন্ধন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, রংপুর সার্কিট হাউজ রোডের নাহার ম্যানসনে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা হওয়ার খবর প্রকাশিত হলে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ রংপুরের বিভিন্ন মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button